Meet Our Experts
Dhiman Dasgupta
বাংলা সাহিত্য ও বিশ্ব চলচ্চিত্রের দর্শনকে বর্তমান সময়ে যাঁরা চিন্তার গভীরতা ও ব্যাপ্তিতে সমৃদ্ধ করে চলেছেন, তাঁদের অন্যতম ধীমান দাশগুপ্ত। বাজার যখন জীবনবোধকে বহু দিক থেকে গ্রাস করছে, সৃজনশীলতাকে পরিণত করছে বন্ধকি পণ্যে, তখন তাঁর শ্রেণি অবস্থানে অনড় থেকে ধীমান নিরলস ভাবে ব্যস্ত রয়েছেন তাঁর স্বকীয়তা প্রকাশে। সেই কৃতিত্বের স্বীকৃতিতে পেয়েছেন বনফুল শতবার্ষিকী পুরস্কার, অন্নদাশঙ্কর শতবার্ষিকী পুরস্কার এবং গজেন্দ্রকুমার মিত্র স্মারক পুরস্কার। ইতিমধ্যে তাঁর লেখা শতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর রচিত চলচ্চিত্রায়িত চিত্রনাট্যের সংখ্যা প্রায় ষাট। তাঁর বিপুল কাজের থেকে চয়ন করে আটটি কাজ প্রকাশিত হয়েছে 'বাঙালির চিন্তামূলক রচনাসংগ্রহ' শীর্ষক গ্রন্থমালায়। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির জীবনচরিতমালায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছে দু'বছর আগে।
Biswajit Das
বিশ্বজিৎ দাস একজন খ্যাতনামা নাট্য অভিনেতা, পরিচালক এবং গল্পকার। তিনি বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং অসংখ্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ওয়েব সিরিজে তাঁর অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন। অভিনয় শিক্ষাদানে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা নতুন প্রজন্মের শিল্পীদের জন্য বিশেষ অনুপ্রেরণা। কলকাতায় অভিনেতা হিসেবে তিনি বহু সম্মান ও স্বীকৃতি অর্জন করেছেন।
রাফ কাট প্রোডাকশনের বিশেষ পরামর্শদাতা হিসেবে বিশ্বজিৎ দাস দীর্ঘদিন ধরে নানা নতুন ধারণা, সৃজনশীল পরিকল্পনা এবং দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ সহযোগিতা করে আসছেন। তাঁর শিল্প-অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি আমাদের প্রযোজনাকে সমৃদ্ধ করেছে এবং ভবিষ্যতেও করবে।